لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
উচ্চারণ
La ilaha illallahul-'Adhimul-Halim, la ilaha illallahu rabbul-'arshil-'adhim, la ilaha illallahu rabbus-samawati wa rabbul-ardi wa rabbul-'arshil-karim
অনুবাদ
মহান ও সহনশীল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মহান আরশের রব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আসমানের রব, জমিনের রব ও সম্মানিত আরশের রব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
উচ্চারণ
Allahumma rahmataka arju fa-la takilni ila nafsi tarfata 'ayn, wa aslih li sha'ni kullah, la ilaha illa ant
অনুবাদ
হে আল্লাহ, আমি আপনার রহমতের আশা করি। চোখের পলক পরিমাণ সময়ের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না। আমার সব বিষয় ঠিক করে দিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ
La ilaha illa anta subhanaka inni kuntu minadh-dhalimin
অনুবাদ
আপনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই; আপনি কতইনা পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি যালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। (মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আ.)-এর দোয়া। কোনো মুসলিম যেকোনো বিষয়ে এ দোয়া করলে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন)
اللَّهُ اللَّهُ رَبِّي لاَ أُشْرِكُ بِهِ شَيْئاً
উচ্চারণ
Allahu Allahu Rabbi la ushriku bihi shay'a
অনুবাদ
আল্লাহ, আল্লাহই আমার রব; আমি তাঁর সাথে কোনো কিছুকে শরিক করি না।